ঢাবিতে অধ্যাপক পদে নিয়োগ, বেতন ৭৪ হাজার ৪০০ টাকা
ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে স্থায়ীভাবে একজন অধ্যাপক নিয়োগ দেওয়া হবে। এ পদে বাংলাদেশের নাগরিকদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে।
আগ্রহী প্রার্থীদের আগামী ২ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে আবেদন করতে হবে।
পদের বিবরণ
-
প্রতিষ্ঠান: ঢাকা বিশ্ববিদ্যালয়
-
বিভাগ: ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট
-
পদ: অধ্যাপক
-
পদসংখ্যা: ১টি
-
চাকরির ধরন: স্থায়ী
-
কর্মস্থল: ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা
-
বেতন: ৫৬ হাজার ৫০০ থেকে ৭৪ হাজার ৪০০ টাকা
-
বেতন স্কেল: জাতীয় বেতন স্কেল-২০১৫
-
আবেদনের শেষ তারিখ: ২ নভেম্বর ২০২৬
-
আবেদনের মাধ্যম: ডাকযোগে অথবা সরাসরি
যোগ্যতা ও অভিজ্ঞতা
অধ্যাপক পদে আবেদনকারীকে সংশ্লিষ্ট বিষয়ে বিশিষ্ট পণ্ডিত হতে হবে। উচ্চতর শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিষয়ে পিএইচডি থাকতে হবে।
প্রার্থীকে বিশ্ববিদ্যালয় পর্যায়ে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিষয়ে কমপক্ষে ১২ বছরের শিক্ষাদানের অভিজ্ঞতা থাকতে হবে। পাশাপাশি ইনডেক্সড/ডিওআই (ডিজিটাল অবজেক্ট আইডেন্টিফায়ার) সম্বলিত মানসম্পন্ন জার্নালে অন্তত ১২টি গবেষণা প্রকাশনা থাকতে হবে।
প্রার্থীর গুগল স্কলার, লিংকডইন ও অরসিআইডি (ORCID) আইডি থাকতে হবে। প্রিডেটরি জার্নালে প্রকাশিত কোনো গবেষণাপত্র গ্রহণযোগ্য হবে না।
যেভাবে আবেদন করতে হবে
আগ্রহী প্রার্থীদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের দফতর থেকে নির্ধারিত আবেদন ফরম সংগ্রহ করে আবেদন করতে হবে। আবেদনপত্রের সঙ্গে রেজিস্ট্রারের অনুকূলে ১ হাজার টাকা মূল্যের পে-অর্ডার অথবা ব্যাংক ড্রাফট জমা দিতে হবে।
আবেদনপত্রের সঙ্গে সার্টিফিকেট, প্রশংসাপত্র, মার্কশিট/গ্রেডশিট এবং অভিজ্ঞতার প্রমাণপত্রের সত্যায়িত কপি সংযুক্ত করতে হবে। মোট ১১ কপি আবেদনপত্র জমা দিতে হবে।
চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। এ ছাড়া নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত অন্যান্য শর্ত প্রযোজ্য হবে।
আবেদনপত্র আগামী ২ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে রেজিস্ট্রার, ঢাকা বিশ্ববিদ্যালয়-এর কাছে পৌঁছাতে হবে।
বিজ্ঞপ্তি নম্বর: পিএফ-২৫৫-৭৯৬/২৬ (৪০৩)
সূত্র: ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি।