ফ্যাসিস্ট আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল
দেশব্যাপী ফ্যাসিস্ট আওয়ামী লীগের জ্বালাও-পোড়াও, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণ শাখার উদ্যোগে রাজধানীর পল্টন, গুলিস্তান জিরো পয়েন্ট ও প্রেসক্লাব এলাকায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে বায়তুল মোকাররম উত্তর গেইটে এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন। এতে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি আব্দুস সালাম এবং মহানগরীর অফিস সেক্রেটারি কামরুল আহসান হাসান।
এ সময় উপস্থিত ছিলেন মহানগরীর সমাজ কল্যাণ সম্পাদক ও পল্টন থানা আমীর শাহীন আহমেদ খান, সহকারী প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমন, শাহবাগ পূর্ব থানা আমীর আহসান হাবীব, মতিঝিল দক্ষিণ থানা আমীর মুহাম্মদ মোতাছিম বিল্লাহসহ মহানগরীর বিভিন্ন থানার নেতাকর্মীরা।
বিক্ষোভে সহস্রাধিক সাধারণ মানুষ অংশ নিয়ে জামায়াতে ইসলামীর প্রতিবাদ কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করেন।